গাজায় যুদ্ধবিরতি শুরুর পর সেখানে নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস যোদ্ধারা। ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে বেশ কয়েকজনকে চিহ্নিত করে হামাস তাদের মৃত্যুদণ্ডও কার্যকর করছে।
ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিজেরা অস্ত্র পরিহার না করলে তাদেরকে নিরস্ত্র করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
প্রকাশ্যে সেই মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার পর ট্রাম্প হামাসকে প্রয়োজনে সহিংস পন্থায় হলেও নিরস্ত্র করার হুমকি দিয়েছেন।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “একটি যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে হামাস যদি অস্ত্র না ছাড়ে, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব। সেটি দ্রুতই করা হবে। আর তা সহিংসভাবেও হতে পারে।”
তবে ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি কত দিনের মধ্যে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে।
বিবিসি-র যাচাই করা তথ্য অনুযায়ী, গাজার কেন্দ্রীয় একটি মোড়ে হামাসকে মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখা গেছে। এতে দেখা যায়, মুখোশ পরা ও দেহরক্ষী জ্যাকেট পরা হামাস যোদ্ধারা আটজন পুরুষকে হাঁটু গেড়ে বসিয়ে গুলি করে হত্যা করছে।
আরেকটি যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, গাজার একই এলাকায় এক ব্যক্তিকে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে তার পায়ে গুলি করছে মুখোশধারী এক সশস্ত্র যোদ্ধা।
গাজায় ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বর্তমানে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হল, হামাসকে কীভাবে নিরস্ত্র করা হবে এবং তারা কখন গাজার ক্ষমতা ছাড়বে সেটি।
ইউ

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
আন্তর্জাতিক ডেস্ক 























