ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে পরিছন্নতা

যানবাহন নিয়ন্ত্রণে উদ্যোগী ইউএনও দীপা রানী সরকার

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে পরিছন্নতা ও যানবাহন নিয়ন্ত্রণে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার। মঙ্গলবার দুপুরে বাজারের পরিবেশ ও শৃঙ্খলা ফেরাতে তিনি নিজেই মাঠে নেমে দিকনির্দেশনা দিচ্ছেন ব্যবসায়ী ও পরিবহন চালকদের।

পাটকেলঘাটা বাজার দীর্ঘদিন ধরে যানজট, অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনার কারণে ভোগান্তির কেন্দ্রবিন্দুতে ছিল। প্রতিদিন শত শত মানুষ এই বাজারে কেনাবেচা করতে আসে, কিন্তু অপ্রতুল পার্কিং, রাস্তার দুপাশে দোকান বসানো ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাজারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী বাজারের বর্তমান পরিস্থিতি ঘুরে দেখেন এবং তাৎক্ষণিকভাবে পরিছন্নতা অভিযান ও যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন। তিনি বলেন,

“বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যানজটমুক্ত পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব। প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টায় আমরা একটি সুন্দর বাজার পরিবেশ গড়ে তুলতে চাই।”

এর আগেও ইউএনও দীপা রানী সরকার স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি চালুর নির্দেশ দেন।

স্থানীয়রা ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে বাজারে কেনাকাটা ও চলাচল অনেক সহজ হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা, আনন্দ টিভি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক হাসানুর রহমান হাসান, সাংবাদিক সানজিদুল হক ইমন, মাস্টার নাজমুল হোসেন, শেখ আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউ

আপডেট সময় ০১:৩৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫