কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়ল একটি বিরল ও বিষাক্ত ‘লায়নফিশ’। সোমবার (৩ নভেম্বর) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে নিয়ে আসেন জেলে মান্নান মাঝি, যার জালে মাছটি ধরা পড়েছিল। স্থানীয়ভাবে কেউ কেউ একে বাঘা মাছ বা রাওয়া মাছ নামেও চেনেন। রঙিন পাখনার এই মাছটি দেখতে আড়তে উৎসুক জনতার ভিড় জমে।
বিশেষজ্ঞদের মতামত ও লায়নফিশের বৈশিষ্ট্য:
বিশেষজ্ঞদের মতে, লায়নফিশ সাধারণত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর এবং লোহিত সাগরের উষ্ণ পানিতে বাস করে। ছোট মাছ ও চিংড়ি এদের প্রধান খাদ্য। মাছটি এর ভয়ংকর শিকারি স্বভাব এবং বিষাক্ত পাখনার জন্য পরিচিত। একে ‘গভীর সমুদ্রের রঙিন আতঙ্ক’ নামেও অভিহিত করা হয়।
জেলে ও গবেষকদের সতর্কতা:
জেলে আব্দুল মান্নান মাঝি জানান, গত পরশু কুয়াকাটা উপকূলের গভীর সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই অচেনা, কিন্তু সুন্দর মাছটিও ধরা পড়ে। শুনেছি এটি বিষাক্ত।
ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, লায়নফিশ দেখতে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষধর মাছ। এর পাখনার কাঁটার বিষে আক্রান্ত হলে মানুষের তীব্র ব্যথা, ফোলাভাব, এমনকি শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে এই মাছ ধরা বিপজ্জনক।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা সতর্ক করে বলেন, লায়ন ফিশের পাখনায় বিষ থাকে। অসতর্কভাবে স্পর্শ করলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। এ মাছ ধরতে হলে যথাযথ সতর্কতা অবলম্বন করা জরুরি।
এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 























