ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির
বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন

প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য দাখিল করা আবেদনগুলো দ্রুত তদন্ত ও নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আবশ্যিকভাবে আগামী ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের আবেদন CMS পোর্টালের NRB মেনুতে পাওয়া যাবে। উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত করবেন।

তদন্ত কার্যক্রম সম্পন্ন শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক মোতাবেক এনআইডি মহাপরিচালক বরাবর প্রতিবেদন দিতে হবে।

এতে আরও বলা হয়, ১ সেপ্টেম্বর বা তার পরে দাখিল করা কোনো আবেদনের সঙ্গে যদি ডকুমেন্ট সংযুক্ত করা না থাকে, তবে সেসব আবেদন বাতিল না করে শুধু প্রতিবেদন ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ মর্মে উল্লেখ করতে হবে। পরে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ৬ নভেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে CMS পোর্টালে Investigation Report আপলোড করতে হবে। এরপর Action থেকে Approved/Reject করে সব আবেদন নিষ্পত্তি করার জন্য অনুরোধ করা হয়েছে। বাতিল করা আবেদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ/কারণগুলো লিপিবদ্ধ করতে হবে।

ইউ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন

প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

আপডেট সময় ১০:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫