ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা মারা গেছেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঝালকাঠির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

জানা যায়, আল্লামা নুরুল হুদা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ছিলেন। একজন প্রবীণ রাজনীতিবিদ, আলেম ও সমাজনেতা হিসেবে তিনি দেশব্যাপী সুপরিচিত ছিলেন।

উল্লেখ্য, তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনে আমির মুফতি সৈয়দ রেজাউল করীম, নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

এজেএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা মারা গেছেন

আপডেট সময় ০৮:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫