ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার।
নিহতদের মধ্যে সামিয়া (৯) ওই এলাকার ইয়াসিনের মেয়ে এবং জিহাদ (৮) পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার খইছাপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে। জিহাদ তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে ইয়াসিনের বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে সামিয়া এবং জিহাদ। হঠাৎ আশেপাশের লোকজন দুই শিশুকে পানিতে ভাসতে দেখে উদ্বার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মামুন সরকার বলেন, নিহত দুই শিশুকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত
ময়মনসিংহ প্রতিনিধি 























