ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়! Logo নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে: শ্রম উপদেষ্টা Logo এবার কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি নেট-দুনিয়ায় ভাইরাল Logo ছাত্রদল সেক্রেটারির অভিযোগকে পরিকল্পিত ও অপপ্রচার, মন্তব্য আসিফ মাহমুদের Logo ডিগ্রি নয়, শিক্ষাই দায়িত্ববোধ শেখায়: শিক্ষা উপদেষ্টা

ভারতের বদলে এখন কেন চীনে ছাপানো হয় নেপালের রুপি

ভারতের বদলে এখন চীনে ছাপানো হয় নেপালের রুপি। অতীতে ভারতে ছাপানো হলেও এখন চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ব্যাংকনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন (সিবিপিএমসি) থেকে তাদের মুদ্রার নতুন নোট ছাপাচ্ছে নেপাল।

গত শুক্রবার (৭ নভেম্বর) নেপালের কেন্দ্রীয় ব্যাংক (এনআরবি) চীনা প্রতিষ্ঠানটিকে এক হাজার রুপির ৪৩ কোটি নোটের নকশা, ছাপা ও সরবরাহের দায়িত্ব দিয়েছে।

এই কাজের জন্য নেপাল ব্যয় করবে প্রায় ১ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ডলার। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, দরপত্রের মধ্যে সিবিপিএমসি-ই ছিল ‘সবচেয়ে কম দামে যোগ্য দরদাতা’।

গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে নেপালের টাকা ছাপার চুক্তি জিতে আসছে এই চীনা কোম্পানি। এখন পর্যন্ত সাতবার টানা তারা এই কাজের দায়িত্ব পেয়েছে। এই সময়ের মধ্যে নেপাল সরকার তাদের প্রায় ২৩৮ কোটি নোট ছাপানোর জন্য মোট ৬ কোটি ৩০ লাখ ডলার পরিশোধ করবে।

চীন প্রথম নেপালের ব্যাংকনোট ছাপা শুরু করে ২০১৬ সালে, যখন তারা প্রথমবার এ ধরনের চুক্তি পায়।

এর আগে ১৯৪৫ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত নেপালের মুদ্রা ছাপা হতো ভারতের নাসিক সিকিউরিটি প্রেসে। সর্বশেষ ২০২৩ সালের ১০ জানুয়ারি ভারতীয় রাষ্ট্রায়ত্ত সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড পেয়েছিল ৫০ রুপির ৩০ কোটি নোট ছাপার দায়িত্ব, যার মূল্য ছিল প্রায় ৫ কোটি ৪ লাখ ডলার।

তবে শুধু খরচ নয়, রাজনৈতিক কারণেও নেপাল এখন ভারতের বদলে চীনকে বেছে নিয়েছে। নেপালের নতুন নোটে লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চলগুলোকে দেশটির অংশ হিসেবে দেখানো হয়েছে, যেগুলো নিয়ে ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ রয়েছে। ফলে ভারত সরকারের জন্য এসব মানচিত্র-সংবলিত নোট ছাপা রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠতো।

অন্যদিকে, চীন নেপালকে তুলনামূলক কম খরচে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যসহ মুদ্রা ছাপার প্রস্তাব দিয়েছে। তাই এখন নেপালের সব ব্যাংকনোটই চীনে ছাপানো হয়।

ইউ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির

ভারতের বদলে এখন কেন চীনে ছাপানো হয় নেপালের রুপি

আপডেট সময় ০১:০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫