ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার Logo বক্স অফিসে ইতিহাস গড়ল ‘অ্যাভাটার থ্রি’, এক মাসেই ১৬ হাজার কোটি আয়! Logo নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে: শ্রম উপদেষ্টা Logo এবার কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি নেট-দুনিয়ায় ভাইরাল
১৮ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ

সেপ্টেম্বরে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ

চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ, যা গত ১৮ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এতে দেখা যায়, আগস্ট ও সেপ্টেম্বরে টানা দুই মাস আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় রয়েছে।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের আমানত বিষয়ক প্রতিবেদনে বলা হয়, আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ০২ শতাংশ যা ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এই প্রবৃদ্ধি দীর্ঘ স্থবিরতার পর ব্যাংক খাতে আস্থা ফেরার ইঙ্গিত দেয়।

আগস্টের আগে টানা ১৩ মাস আমানতের প্রবৃদ্ধি ৯ শতাংশের নিচে ছিল। সর্বশেষ ২০২৪ সালের জুনে এটি ৯ দশমিক ২৫ শতাংশে ওঠে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রবৃদ্ধি সামান্য কম হলেও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি গত ১৬ মাসের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি। ব্যাংকাররা বলছেন, বর্তমানে ব্যাংক আমানতের সুদের হার সাড়ে ৮ থেকে সাড়ে ৯ শতাংশ।

সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৬ শতাংশ হওয়ায় আমানতের প্রকৃত সুদের হার পজিটিভ। তাছাড়া সেপ্টেম্বরে ট্রেজারি বিল বন্ডের সুদের হার কমতে শুরু করে। ফলে অনেক ব্যক্তি প্রতিষ্ঠান বিল বন্ডের বদলে ব্যাংকে আমানত রাখতে শুরু করে। এতে আমানত বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের আমানত দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার কোটি টাকার বেশি, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৭ লাখ ৪১ হাজার কোটি টাকার বেশি।

গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর কয়েকটি ব্যাংকের বোর্ড ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এর পর ঐ ব্যাংকগুলো থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা বাড়তে থাকে। তবে সাম্প্রতিক সময়গুলোতে আবারও ঐ ব্যাংকগুলো টাকা ফিরতে শুরু করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী ব্যাংকগুলোতে আমাতন বৃদ্ধির পাশাপাশি স্বাভাবিক নিয়মে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকা কমছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংকের বাইরে থাকা মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার কোটি টাকা যা গত বছরের একই সময়ে ছিল ২ লাখ ৮৩ হাজার কোটি। অর্থাৎ এক বছরে ব্যাংকের বাইরে থাকা টাকা কমেছে ৮ হাজার ৮২৯ কোটি।

ইউ

জনপ্রিয় সংবাদ

অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা

১৮ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ

সেপ্টেম্বরে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ

আপডেট সময় ০৭:৪৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫