ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ
প্রধান উপদেষ্টা বললেন রিজভী

বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করা জন্য তো আপনাকে ক্ষমতায় বসানো হয়নি। আপনার সরকার শেখ হাসিনার মতো গোপনে চুক্তি করছে।

রোববার ১৬ নভেম্বর পটুয়াখালীর এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দেশের উন্নয়ন উৎপাদনের জন্য বিদেশি কোম্পানির সাথে আমাদের নানা বিষয় ও খাতে চুক্তি হতে পারে।

কিন্তু দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা দুর্বল করে চুক্তি হতে পারে না। শেখ হাসিনা চুক্তির শর্তগুলো দেশের মানুষকে জানাতেন না।

তিনি বলেন, এক বছরের বেশি সময় সরকার অতিবাহিত হলো ,কত তো কাজ বাকি আছে। মানুষ যেটাতে আক্রান্ত হচ্ছে আপনার সেই দিকে নজর থাকা উচিত।

এই নভেম্বরের ১৫ দিনে ৫৩ জন লোক মারা গেছে ডেঙ্গুতে। আর ঢাকার পরেই ডেঙ্গুর প্রকোপ বেশি বরিশাল বিভাগে। মানুষ জানতে চায়, এ ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন।

ডেঙ্গু মোকাবেলার জন্য কত কিট, কত ওষুধ এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনি উন্নত করেছেন।

হাসিনার মতো চুক্তি করার জন্য মানুষ আপনাকে সরকারে বসায় নাই। মানুষ চায় কর্মসংস্থান, খাবার পানি সরবরাহের নিশ্চয়তা , জ্বালানি ও গ্যাসের সংকট দূর করতে।

আপনি এইসব দিকগুলো না দেখে যদি ওই চুক্তির দিকে নজর থাকে তাহলে দেশের জনগণ বিষয়গুলো ভালোভাবে নেবে না। আজকে সারা জাতির প্রশ্ন, কেন এই সমস্ত ঘটনা গুলো হচ্ছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আজকে গনি মিয়ার মত মানুষ ক্ষুধার্ত। এই ক্ষুধা নিবারনের জন্য বর্তমান সরকারের প্রথমেই ‌ অনেক পদক্ষেপ নেয়া উচিত ছিল। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মহামারী আকারে বিস্তার করেছে।

এইটা প্রতিরোধ করার জন্য সরকারের প্রথমেই দায়িত্ব নেওয়া দরকার ছিল। রাজনৈতিক দলগুলোর কথা বলা দরকার ছিল। মানুষ আহার চায়। মানুষ পেট ভরে খেতে চায়। কমপক্ষে তিন বেলা না হলেও দুই বেলা তো খেতে চায়।

মানুষ সাত দিন না খেয়ে থাকবে বাংলাদেশে এটি হতে পারে না। সরকারের এগুলোতেই প্রথমে মনোযোগ দেয়া দরকার ছিল।

তিনি বলেন, একটি জনবান্ধব গণমুখী সরকারের বৈশিষ্ট্য কৃষক, শ্রমিক, ক্ষুধার্ত মানুষকে বাঁচাবে। আমরা গনি মিয়ার মত মানুষের কাছে এসেছি।

তার সাথে বিএনপি পরিবার থাকবে। এই পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা তারেক রহমান।

ইউ

জনপ্রিয় সংবাদ

তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস

প্রধান উপদেষ্টা বললেন রিজভী

বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি

আপডেট সময় ১০:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫