ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নগদ-বিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ািট ২০২৫

২৭ জন সাংবাদিক দেশসেরা প্রতিবেদনের স্বীকৃতি পেলেন 

  • ডেসটিনি ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

প্রিন্ট পত্রিকা, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের ২৭ জন সাংবাদিক অর্জন করেছেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ দেশসেরা প্রতিবেদনের স্বীকৃতি ।   

রোববার বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সেরা প্রতিবেদনের পুরস্কার তুলে দেওয়া হয়। এতে সহায়তা দিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা প্রখ্যাত অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ নগদ পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, দেশের খ্যাতনামা সাংবাদিকবৃন্দ, নীতিনির্ধারকেরা এবং বিভিন্ন ক্ষেত্রের গুনীজনেরা উপস্থিত ছিলেন।

২৪টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত প্রতিবেদন থেকে ২৭টি অসামান্য প্রতিবেদন সেরার পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। এরমধ্যে দুটি ক্যাটাগরিতে চারজন যৌথভাবে পুরস্কার জিতেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের প্রতিবেদনগুলো পুরস্কার মনোনয়নের জন্য বিবেচিত হয়েছে

এএস/

নগদ-বিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ািট ২০২৫

২৭ জন সাংবাদিক দেশসেরা প্রতিবেদনের স্বীকৃতি পেলেন 

আপডেট সময় ০১:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫