ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-চৌহালী) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে নুরুল ইসলাম তালুকদার কৈজুরী ইউনিয়ন পরিষদের দুইবারে চেয়ারম্যান ও ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন নুরুল ইসলাম তালুকদার। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

তিনি আরও জানান, নুরুল ইসলাম তালুকদার ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সৎ, কর্মঠ ও মানবিক নেতা। শাহজাদপুর ও চৌহালী অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং জনকল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, তার আদর্শিক রাজনীতি ও জনসেবার মনোভাব আগামীর তরুণ রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জেএস

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

আপডেট সময় ১১:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫