ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে কাগজপত্র

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে আমিনুর রহমান ডিগ্রি কলেজসংলগ্ন শাখায় এ নাশকতামূলক আগুনের ঘটনা ঘটে।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ব্যাংকের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দিয়েছে। এতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ব্যাংকে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি পরিমাণ বের হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএস

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে কাগজপত্র

আপডেট সময় ০৩:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫