ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

মুশফিকের ১০০তম টেস্টে তামিমের বিশেষ শুভেচ্ছা !

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে গড়াবে।

সে টেস্টে মাঠে নামলেই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

এই বিশেষ মুহূর্তকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিকের একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’

তামিম আরো লিখেছেন, ‘আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’

এজেএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

মুশফিকের ১০০তম টেস্টে তামিমের বিশেষ শুভেচ্ছা !

আপডেট সময় ০৪:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫