ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

মাঝে মাঝে ভাবি মুশফিক খুবই একঘেয়ে জীবন যাপন করেন: মুমিনুল হক

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আর একটি টেস্ট খেললে ১০০ টেস্টের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মুশফিকুর রহিম। বুধবার ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবেন বাংলাদেশে, সব ঠিক থাকলে এটি হতে চলেছে মুশফিকের শততম টেস্ট।

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলকে নাম লেখাতে চলেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তার অর্জন সামনে রেখে মনের দুয়ার খুলে দিলেন সতীর্থ মুমিনুল হক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচ গড়াবে সকাল সাড়ে ৯টায়। মুশফিকের অর্জনের আগে মুমিনুল বললেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারি না, আমাদের দলের কেউ ২০ বছর ধরে ক্রিকেট খেলছে। যে কিনা ১০০ টেস্টের দ্বারপ্রান্তে। এমন একজন কিংবদন্তির সঙ্গে এতবছর ড্রেসিংরুম ভাগ করতে পারা আমার জন্য সত্যিই আনন্দের।’

‘মাঝে মাঝে ভাবি, তিনি খুবই একঘেয়ে জীবন যাপন করেন। একজন মানুষ কীভাবে এতটা শৃঙ্খলাবদ্ধ এবং ক্রিকেটে এত নিবেদিত হতে পারেন? আমরা কখনোই তার মতো হতে পারব না। মাঠের বাইরে তিনি খুব চুপচাপ। খাবার, ঘুম, সবকিছুর ব্যাপারেই ভীষণ শৃঙ্খলাবদ্ধ। আমার মনে হয় না, ভবিষ্যতে আর কাউকে পাব যে এভাবে নিজের কাজের প্রতি এতটা নিবেদিত ও নিয়মতান্ত্রিক।’

‘তিনি ছোট ছোট অনেককিছু নিখুঁতভাবে করেন। খুবই কৌশলী একজন মানুষ। কঠোরভাবে অনুশীলন করেন। মুশফিক ভাই খুব ভালো জানেন কী চান। যেমন এই টেস্ট সিরিজ শেষ হলেই পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে কাজ শুরু করবেন। যদিও সেটা তিনমাস পর। বড় খেলোয়াড়রা আগেভাগেই পরিকল্পনা করেন। তার সবসময় ছোট ছোট বিষয়েও মনোযোগ থাকে।’

২০০৫ সালের ২৬ মে, ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক মুশফিকের। ১৬ বছর ২৫৭ দিন বয়সে টেস্ট খেলতে নামা তারকার অভিষেক ভালো হয়নি। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯ এবং দ্বিতীয় ইনিংসে ৩ রানে আউট হয়েছিলেন। সময়ের সাথে তিনি এখন কিংবদন্তির আসনে।

এজেএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

মাঝে মাঝে ভাবি মুশফিক খুবই একঘেয়ে জীবন যাপন করেন: মুমিনুল হক

আপডেট সময় ০৫:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫