ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন বাবর

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব, ব্যাট হাতে রেকর্ড গড়া সেঞ্চুরি, সব মিলিয়ে দারুণ ছন্দে ছিলেন বাবর আজম। কিন্তু তৃতীয় ওয়ানডেতে একটি মুহূর্তের হতাশা তাকে ম্যাচ শেষে অন্য এক আলোচনায় টেনে এনেছে।

আউট হওয়ার পর স্টাম্পে ব্যাট ছুঁড়ে মেরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে শাস্তি দিয়েছে আইসিসি। দলের সিরিজ জয়ের আনন্দের মাঝেও তাই বাবরের ব্যক্তিগত দিনে লাগল সামান্য খোঁচা।

তৃতীয় ওয়ানডের ২১তম ওভারে আউট হওয়ার পর বাবর ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। আচরণবিধির ২.২ ধারা, অর্থাৎ ‘ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার’-এর আওতায় পড়ায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট, যা গত ২৪ মাসে তার প্রথম শাস্তি।

মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদির প্রতিবেদন অনুযায়ী ম্যাচ রেফারি আলী নাকভি এই শাস্তির সুপারিশ করেন। তবে বাবর অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে ন্যূনতম সতর্কবার্তা থেকে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ কাটাসহ এক বা দুই ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া যায়।

তবে এই শাস্তি সিরিজে বাবরের পারফরম্যান্সের ওপর কোনো ছায়া ফেলেনি। তিন ম্যাচে ১৬৫ রান করে ছিলেন সর্বোচ্চ রানস্কোরার এবং দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন তার ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি, যা পাকিস্তানের রেকর্ডের তালিকায় আরও এক মাইলফলক।

একদিকে সিরিজ জয়ের উচ্ছ্বাস, অন্যদিকে হতাশার মুহূর্তের জন্য জরিমানা, তৃতীয় ওয়ানডে বাবরের জন্য তাই রইল মিশ্র অনুভূতির দিন।

জেএএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন বাবর

আপডেট সময় ০৫:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫