ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

রাঘব-পরিণীতি ছেলেকে প্রকাশ্যে আনলেন 

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা অবশেষে তাদের সদ্যোজাত পুত্রসন্তানের নাম ও প্রথম ঝলক প্রকাশ করেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রায় এক মাস পর এই তারকা-দম্পতি তাদের প্রথম সন্তানের নাম নীর ঘোষণা করে ভক্তদের অপেক্ষার অবসান ঘটালেন।

গত ২০ অক্টোবর এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। সেদিন ইনস্টাগ্রামে সুখবর জানিয়ে তারা লিখেছিলেন, ‘অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের দু’জনের সবকিছুই আছে।’

দীর্ঘ প্রতীক্ষার পর পরিণীতি এবং রাঘব ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে নবজাতকের প্রথম ঝলক প্রকাশ করেন। একইসঙ্গে জানান, তার নাম রাখা হয়েছে নীর।

যৌথ ক্যাপশনে তারা লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত।’

ছবিতে দেখা যায়, ছোট্ট নীরের মুখ জনসমক্ষে না এনে শুধু তার দুটি ছোট্ট পা দেখানো হয়েছে। এক ছবিতে পরম স্নেহে সেই পায়ে মা-বাবা চুমু এঁকে দিচ্ছেন, অন্য ছবিতে তাকে দু’হাত দিয়ে আগলে রেখেছেন। সন্তানের প্রতি তাঁদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ছবিতে।

নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তার ঢল নামে। অভিনেত্রী গওহর খান মন্তব্য করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। হবু মা ভারতী সিংও ভালোবাসা পাঠিয়েছেন। ভক্তরাও ‘নীর’ নামটি সুন্দর এবং অর্থবহ বলে প্রশংসা করেছেন।

আর

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

রাঘব-পরিণীতি ছেলেকে প্রকাশ্যে আনলেন 

আপডেট সময় ০২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫