ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম
জাবিতে 

মোটরসাইকেলে প্রবেশ নিষেধ, নিলেই জব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মোটরসাইকেলে প্রবেশ করা মাত্র বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা কর্তৃক মোটরসাইকেলটি জব্দ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জাবি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তালিম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক ও অভিভাবকগণকে জানানো যাচ্ছে যে, ইতোপূর্বে শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধ করার নোটিশ দেওয়া সত্ত্বেও গত ১৮ নভেম্বর দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের দুইজন শিক্ষার্থী মোটরসাইকেলে ক্যাম্পাসে চলাচলের সময় দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন ছাত্রী গুরুতর আহত হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জাকসুর নেতৃবৃন্দের সম্মিলিত পদক্ষেপে সংশ্লিষ্ট অভিভাবক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ২ জন শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীদের মুচলেকার মাধ্যমে মুক্ত করা হয়। ভবিষ্যতে কোন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে আসা মাত্র প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা কর্তৃক মোটরসাইকেল জব্দ করা হবে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র-ছাত্রীদেরকে প্রতিষ্ঠানে মোটরসাইকেল নিয়ে প্রবেশ না করার জন্য এবং বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রয়োজন ব্যতীত শিক্ষার্থীদের ঘোরাফেরা না করার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো। অভিভাবকগণকে এ ব্যাপারে স্ব-স্ব পোষ্যদের সতর্ক ও সচেতন করার জন্য এবং শিক্ষকগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের গেটসমূহ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যেন মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আর

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

জাবিতে 

মোটরসাইকেলে প্রবেশ নিষেধ, নিলেই জব্দ

আপডেট সময় ০৩:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫