ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

আরও এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তামিমরা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

যে দেশের ঘরোয়া টুর্নামেন্ট যত সক্রিয়, সে দেশের ক্রিকেটের ভিত ততই শক্ত বলে ধারণা করা হয়। মূলত ঘরোয়া ক্রিকেটে খেলার মধ্য দিয়ে পাইপলাইনের ক্রিকেটাররা উঠে আসেন জাতীয় দলের রাডারে। বাংলাদেশে জাতীয় ক্রিকেট লিগও (এনসিএল) সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ।

এনসিএলের চার দিনব্যাপী ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও। চতুর্থ রাউন্ডে যুবা দলের ক্রিকেটাররা খেলেছেন, কথা ছিল এরপর আর খেলবেন না। তবে আরও এক রাউন্ড খেলার সুযোগ পাচ্ছেন তারা।

গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছিল এনসিএলের ২৭তম আসর। চলমান এই আসরেও যথারীতি খেলছে ৮ বিভাগের দল। ইতোমধ্যে চার রাউন্ডের খেলা শেষ হয়েছে। খুলনা বিভাগের হয়ে খেলছেন কালাম সিদ্দিকি অলিন ও সামিউন বশির রাতুল। বাংলাদেশ যুব দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেছেন ময়মনসিংহ বিভাগের হয়ে।

এ ছাড়া ইকবাল ইমন ও আল ফাহাদের খেলার কথা থাকলেও, ওয়ার্কলোড বিবেচনায় তাদের খেলানো হয়নি। রিফাত বেগ খেলছেন বরিশাল বিভাগের হয়ে। আগামী নভেম্বর মাসে তামিমের দল যুব এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাবে। এরপরই রয়েছে যুব বিশ্বকাপ।

জেএএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

আরও এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তামিমরা

আপডেট সময় ০৪:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫