ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম Logo ধান কাটাকে কেন্দ্র করে চার নারীসহ পাঁচ জনকে কুপিয়ে জখম

‘দাবাং ৪’ নিয়ে ইঙ্গিত দিলেন আরবাজ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

প্রায় দেড় দশক আগে নির্মিত হওয়া সালমান খানের ‘দাবাং’ সাফল্যের পর ফ্র্যাঞ্চাইজিটি কয়েকটি কিস্তি নিয়ে আসেন। সেগুলোও দর্শক মনে সাড়া ফেলে। এবার অনুরাগীদের জন্য সুখবর, আসছে ‘দাবাং ৪’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানকে নিয়ে ‘দাবাং ৪’ নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন প্রযোজক ও অভিনেতার ভাই আরবাজ খান।

আর তাতেই যেন অনুরাগীদের উত্তেজনা চরমে।

প্রযোজক জানিয়েছেন, সালমানের সঙ্গে কথা চলছে। কবে শুটিং শুরু বা মুক্তি পাবে তা এখনো কিছুই ঠিক হয়নি।

এদিকে সম্প্রতি এক পডকাস্টে জ্যোতিষী সুশীল কুমার সিং জানিয়েছেন, এখন নতুন কোনো ছবি না করাই ভালো সালমানের জন্য।

কারণ, নতুন বছরটি তার জন্য খুব শুভ নয়!

তার গণনা অনুযায়ী, ২০২৬ সালটি সালমানের জন্য খুবই অশুভ। কোনো ছবি ভালো ফল দেবে না। তাই এ বছর সালমানের নতুন ছবি মুক্তি বা নতুন ছবির শুটিং শুরু করা উচিত নয়। পাশাপাশি শরীর-স্বাস্থ্য ভালো নাও যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

তবে নতুন বছরটি শাহরুখ খানের জীবনে আরো উন্নতি নিয়ে আসবে বলে জানিয়েছেন এই জ্যোতিষী। তার কারণও ব্যাখ্যা করেছেন।

জ্যোতিষীর মতে, শাহরুখ ঈশ্বরের বরপুত্র। তাই স্বাস্থ্যের পাশাপাশি পেশাজীবনও সমৃদ্ধ হবে তার।

এজেএ

২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা

‘দাবাং ৪’ নিয়ে ইঙ্গিত দিলেন আরবাজ

আপডেট সময় ০৪:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫