ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স
আইনজীবী পান্নার মন্তব্য

ফজলুর রহমানের বাসার সামনে হাতবোমা নিক্ষেপ

কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাড. ফজলুর রহমানের রাজধানীর সেগুনবাগিচার বাসার সামনে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এ আহ্বান জানান।

জেড আই খান পান্না বলেন, একটি খারাপ খবর শুনিয়ে যাচ্ছি, অ্যাড. ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের একজন অতন্দ্রপ্রহরী, আজকে তার বাসায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার ভেতরে ৩-৪টি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।

উদ্দেশ্য তাকে ভয় দেখানো, তার পরিবারকে ভয় দেখানো। এটা যারা করেছে, আমি পুলিশ প্রশাসনের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে সকলের কাছে আবেদন জানাব, অনতিবিলম্বে এই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।

সেটার যেন একটা এক্সাম্পল আমরা দেখতে পাই। তিনি আরো বলেন, ফজলুর রহমান শুধু মুক্তিযোদ্ধা না, তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

আমিও একজন সিনিয়র আইনজীবী হিসেবে, একজন সহযোদ্ধা হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ।

ইউ

জনপ্রিয় সংবাদ

ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার

আইনজীবী পান্নার মন্তব্য

ফজলুর রহমানের বাসার সামনে হাতবোমা নিক্ষেপ

আপডেট সময় ০৭:৩৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫