ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

জামালপুর কারাগারে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

জামালপুর জেলা কারাগারে বন্দিদের পিটুনিতে আহত হযরত আলী ওরফে পাগলা হযরত নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের বাসিন্দা এবং একটি মাদক মামলায় আটক ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে থুতু ফেলা নিয়ে হযরতের সঙ্গে আরেক বন্দি রহিদুর রহমান মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রহিদুর শৌচাগারের দরজার কাঠ দিয়ে হযরতের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার তার মৃত্যু হয়।

তবে নিহতের বাবা ইমাম হোসেনের অভিযোগ, কারা কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেছিল তার ছেলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পরে তিনি জানতে পারেন, তুচ্ছ ঘটনায় কয়েকজন বন্দি মিলে তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। এ ঘটনায় জেল সুপার বাদী হয়ে রহিদুর মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

জামালপুর কারাগারে পিটুনিতে আহত যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫