ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

নান্দাইলে আগুনে পুড়ে ছাই মাছ বিক্রেতার বসতঘর, নিঃস্ব পরিবার

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মাছ বিক্রেতার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।
ক্ষতিগ্রস্ত মাছ বিক্রেতার নাম মো. শাহজাহান মিয়া ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের ছয় সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তাঁরা দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণ বাঁচান। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তাঁরা। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় সাজানো সংসার।

কান্নাজড়িত কণ্ঠে শাহজাহান মিয়া জানান, আগুনে ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল, কাপড়চোপড় ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তাঁর ছেলের বিদেশ যাওয়ার পাসপোর্ট ও পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে যাওয়ায়। এই অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, বিষয়টি অবগত হয়ে স্থানীয় ইউপি সচিবকে ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি আর্থিক সহযোগিতার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বরাবর আবেদন করতে বলা হয়েছে।

এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

নান্দাইলে আগুনে পুড়ে ছাই মাছ বিক্রেতার বসতঘর, নিঃস্ব পরিবার

আপডেট সময় ০৯:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫