ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

নাটোরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৪১

নাটোরের দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৪১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত চলে এই অভিযান। নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় এই অভিযান চালানো হয়েছে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, অভিযানে সিংড়া উপজেলা থেকে বিভিন্ন মামলার সর্বমোট ২৬ জন জনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়াও নলডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও চুরি মামলার ১৫ আসামিকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি একটি চাপাতি, চাকুসহ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপ গানসহ আন্তঃজেলা ডাকাত শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

নাটোরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৪১

আপডেট সময় ১২:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫