ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

লক্ষ্য ১১ হাজার হেক্টর: হাওরে বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

হাওরবেষ্টিত হবিগঞ্জের লাখাই উপজেলায় বোরো মৌসুমকে সামনে রেখে এখন সাজ সাজ রব। আবহাওয়া অনুকূলে থাকায় মনের আনন্দে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ বলছে, এবার আবাদ ও বীজতলা-দুটোর লক্ষ্যমাত্রাই গত বছরের চেয়ে কয়েকগুণ বেশি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই বিশাল আবাদ নিশ্চিত করতে হাওর ও সমতল মিলিয়ে মোট ৪৯৩ দশমিক ৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ চলছে পুরোদমে। এর মধ্যে হাওর এলাকায় হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজতলার পরিমাণই বেশি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় এবার বীজতলার পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত মৌসুমে যেখানে লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১২০ হেক্টর, এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৯৩ হেক্টরে।

সরেজমিনে উপজেলার বুল্লা ও লাখাই সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কাদামাটিতে ঘাম ঝরাচ্ছেন কৃষকরা। তাঁরা জানান, হাওরের নিচু জমিতে কাজ চলছে পুরোদমে, আর উঁচু বা হাওরবহির্ভূত এলাকায় আগামী ১০-১৫ দিনের মধ্যে পুরোপুরি কাজ শুরু হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম বলেন, ‘কৃষি বিভাগের সময়োপযোগী পদক্ষেপ ও নিয়মিত পরামর্শে কৃষকরা এবার আবাদে অনেক বেশি উৎসাহী হয়ে উঠেছেন। আবহাওয়াও কৃষকদের অনুকূলে রয়েছে।’

এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

লক্ষ্য ১১ হাজার হেক্টর: হাওরে বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

আপডেট সময় ০৮:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫