দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, চকরিয়া গ্রামার স্কুলের নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার ( ০১ ডিসেম্বর) সকাল এগারোটায় নিজস্ব অফিস কক্ষে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া গ্রামার স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পরিচালনা পর্ষদের সদস্য যথাক্রমে অধ্যাপক শামসুল হুদা, অধ্যাপক বশিরুল আলম, ফরিদুল আলম।
আরও উপস্থিত ছিলেন, এভারগ্রীন হাসপাতাল চকরিয়া’র ব্যবস্থাপনা পরিচালক ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল হক চৌধুরী। এছাড়া সহকারী প্রধান শিক্ষক রেজাউর রহমান, চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষক মাহবুব সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত
সাইদুল হক চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি 






















