তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সাতক্ষীরার কালীগঞ্জে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী মাঠ পূর্ণ হয়ে ওঠে।
আজ সোমবার (০১ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোয়া অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের জনপ্রিয় নেতা অধ্যাপক ডাক্তার মো. শহিদুল আলম।
দেশনেত্রীর সুস্থতা কামনায় আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা জেলা পিপি এবং কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আ: সাত্তার, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, নলতা ইউপি চেয়ারম্যান মো: আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া কাদিরি, উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্জ্ব আকরাম হোসাইন, থানা মসজিদের পেশ ঈমাম মাওলানা ওমর ফারুক শামীম, ক্বারী মাওলানা আবু মুসা, মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম নূরী, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওয়েজুর রহমানসহ আরও অনেক ওলামা মাশায়েখ।
এছাড়াও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খাইরুল আলম, সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, কালিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল ও সদস্য সচিব আ: আজিজ, কালিগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম এবং উপজেলার বারোটি ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত
সোহরাব সবুজ, সাতক্ষীরা প্রতিনিধি 






















