বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে ভাঙা ঘর, দুঃখ-দুর্দশা ও মানবেতর জীবন কাটানো অসহায় রমেশ চন্দ্রের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ অসহায় রমেশের এমন করুণ অবস্থা দেখে দ্রুত মানবিক উদ্যোগ নেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তাঁর জন্য নির্মাণ করা হয় একটি নতুন ঘর।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাকেরগঞ্জের চরাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে গিয়ে নতুন ঘরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও রুমানা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন চরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, চরাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। একই সাথে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
স্থানীয়রা ইউএনও’র এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ। নতুন ঘর, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রমেশ চন্দ্র। তিনি বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ইউএনও ম্যাডাম না থাকলে হয়তো এভাবে বাঁচতে পারতাম না।”
এএস/

২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা
বেলাল হোসেন, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 























