ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

বাকেরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি সেমিনার

প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য তুলে ধরতে বরিশালের বাকেরগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এবং জেলা সমাজসেবা কার্যালয় বরিশালের সহকারী পরিচালক জনাব সাজ্জাদ পারভেজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম আকতারুজ্জামান তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মেহেদী হাসান।

আলোচকেরা জানান, প্রতিবন্ধী শিশুদের অধিকার নিশ্চিত করা এবং শিক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্যে শিক্ষা উপবৃত্তি কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সরকারের এই সহায়তা প্রান্তিক পরিবারের শিশুদের শিক্ষার পথে উৎসাহ যোগাচ্ছে বলে তারা উল্লেখ করেন।

সেমিনারে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিশুদের সেবা, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

বাকেরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি সেমিনার

আপডেট সময় ০৭:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫