সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের বিজয় ২৪ চত্বরে কুখ্যাত বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহ তায়ালা ও পবিত্র কুরআনুল কারিমের অবমাননার প্রতিবাদে এবং বাউল আবুলের ফাঁসির দাবিতে, ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদ ও তাওহিদী জনতার ব্যানারে আয়োজিত সোমবার (১ ডিসেম্বর) এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। সম্মিলিত উলামা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান মজুমদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরে মাদীনা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, পাছাম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুর রহমান, ধর্মপাশা গ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবুল বাশার, ধর্মপাশা জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম মুফতী জুবায়ের আলম,বাদশাগজ্ঞ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসাইন, মুফতি মহমীন ও মুফতি মোল্লা মাহমুদ প্রমুখ।
সমাবেশ শেষে বিজয় ২৪ চত্বর হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ধর্মপাশার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ হয়।
জেএস

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত
জাকিয়া সুলতানা, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 

























