ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

বাড়িভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা করতে হাইকোর্টের রুল

রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে বাড়িভাড়া নিয়ন্ত্রণে ১৯৯১ সালে প্রণীত ‘ভবন ভাড়া নিয়ন্ত্রণ আইন’ দ্রুত কার্যকর করতে এবং বাড়িভাড়া দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এক মাসের ভাড়া অগ্রিম জামানত হিসেবে নেয়ার বিধান করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, করপোরেশন সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভাড়াটিয়াদের অধিকার ও সুরক্ষা এবং বাড়িওয়ালাদের অযৌক্তিক ভাড়া আদায় বন্ধে জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক।

রিট আবেদনে বলা হয়, বর্তমানে দেশের কোনো সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে বাড়িওয়ালারা ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করছেন এবং অনেক ক্ষেত্রে তিন-চার মাসের অগ্রিম ভাড়া জামানত হিসেবে নিচ্ছেন, যা ভাড়াটিয়াদের ওপর চাপ সৃষ্টি করছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক নিজেই।

এজেএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

বাড়িভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা করতে হাইকোর্টের রুল

আপডেট সময় ০৪:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫