ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

সংস্কার না হওয়ায় সড়কজুড়ে ভোগান্তি: গর্ত আর ধুলায় নাকাল জনজীবন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার প্রধান সড়কটি বর্তমানে ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে। এই গুরুত্বপূর্ণ সড়কটি কয়েক বছর ধরে কোনো প্রকার সংস্কার না হওয়ায় পুরো পথজুড়ে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। খানাখন্দে ভরা প্রায় তিন কিলোমিটারের এই সড়ক দিয়ে চলাচলের সময় প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

একইসঙ্গে সড়কের ধুলায় নাকাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কের মির্জাগঞ্জ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সব সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বরগুনা জেলা থেকে বরিশাল ও রাজধানী ঢাকায় যাতায়াতের মূল পথ। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি সড়কের বেহাল দশা হলেও তা যেন দেখার কেউ নেই।

এই সড়কটি দিয়ে প্রতিদিন বরগুনা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক শতাধিক যানবাহন চলাচল করে। সড়কটি দ্রুত সংস্কার করা গেলে মির্জাগঞ্জ উপজেলাবাসীসহ বরগুনাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন সবাই।

এ বিষয়ে বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌমা তালুকদার জানান, সড়কটি বাজারের ভেতর হওয়ায় ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে সংস্কারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে পরিবেশবান্ধব ইউনিব্লক দিয়ে সড়কটি সংস্কারের বিষয়ে সমন্বয় সভায় আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই সংস্কারকাজ শুরু হবে।

এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

সংস্কার না হওয়ায় সড়কজুড়ে ভোগান্তি: গর্ত আর ধুলায় নাকাল জনজীবন

আপডেট সময় ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫