ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

বঙ্গোপসাগরে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

বঙ্গোপসাগরে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের কমব্যাট লঞ্চ সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধ পরিস্থিতির অনুকরণে পরিচালিত এই পরীক্ষায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনে মিসাইলটি তার উচ্চগতির স্থিতিশীলতা ও কার্যকারিতা প্রমাণ করেছে।

ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ কমান্ড এবং তিন বাহিনীর আন্দামান-নিকোবর কমান্ড যৌথ ভাবে এই পরীক্ষাটি চালায়।

সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, সোমবার বঙ্গোপসাগরের একটি পরীক্ষাকেন্দ্র থেকে এই মিসাইলটি পরীক্ষা চালানো হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের ব্রহ্মস ইউনিট এবং আন্দামান ও নিকোবর কমান্ডের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। সম্পূর্ণ মিশনটি ছিল অত্যন্ত সমন্বিত ও সুনির্দিষ্টভাবে পরিকল্পিত।

মন্ত্রণালয় আরও দাবি করেছে, উন্নত গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেমযুক্ত এই মিসাইলটি উচ্চগতির স্থিতিশীলতা ও নির্ভুল বৈশিষ্ট্য বজায় রেখে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে পরিচালিত এই পরীক্ষায় সব ধরনের অপারেশনাল লক্ষ্য অর্জিত হয়েছে। এতে সেনাবাহিনীর ব্রহ্মস ইউনিটগুলোর প্রস্তুতি এবং উদীয়মান যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক নির্ভুল আঘাত হানার সক্ষমতা আবারও প্রমাণিত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ সফল এই পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সকলের পেশাদারিত্বের প্রশংসা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সফল এই পরীক্ষা সেনাবাহিনীর দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি এটি ভারতের দেশীয়ভাবে তৈরি মিসাইল ব্যবস্থার নির্ভরযোগ্যতা, কার্যকারিতা ও লক্ষ্যমাত্রায় নির্ভুলভাবে আঘাত হানার দিকটিই তুলে ধরেছে।

এজেএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

বঙ্গোপসাগরে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

আপডেট সময় ০৫:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫