পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV)দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে চকরিয়া উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত মাঠ পর্যায়ে সকল সেবা বন্ধ রেখে তারা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচির স্থান ছিল চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে । কর্মবিরতিতে অংশ নেন উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ।
এদিকে কর্মবিরতির সময় সরকারি চেয়ারসহ বিভিন্ন দপ্তরের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। সরকারি দপ্তরের চেয়ার ব্যবহারে সহযোগিতা করেন পরিবার পরিকল্পনা চকরিয়া উপজেলা অফিস সহকারী রফিক আহমেদ।
এ বিষয়ে চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত বলেন, “কর্মবিরতির সময় আমি অফিসের বাইরে ছিলাম। তবে আন্দোলনে সরকারি দপ্তরের চেয়ার বা কোনো সরকারি জিনিসপত্র ব্যবহারের সুযোগ নেই।”
অন্যদিকে আন্দোলনের কক্সবাজার জেলা সমন্বয়কারী রোমেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা আমাদের নিজেদের ক্রয়কৃত চেয়ার ব্যবহার করেছি, সরকারি কিছু নয়।” অভিযোগ প্রসঙ্গে কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া বলেন,
“সরকারি জিনিসপত্র ব্যবহার করা হয়েছে কি না তা চকরিয়া অফিস নিশ্চিত করতে পারবে। তবে বিধির বাইরে কোনো কিছু করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সামগ্রী ব্যবহার নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এক না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও আলোচনা চলছে।
এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত
এইচ এম রুহুল কাদের , চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি 























