ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

৯ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের হাতে হস্তান্তর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নে কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানীপাড়া থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

জানাগেছে, মঙ্গলবার সকাল থেকে জমিতে ধান কাটার কাজ করছিলেন স্থানীয় কৃষকরা। হঠাৎ পাশের একটি জারুল গাছের মাথায় পাখির কিচিরমিচির শুনতে পান তারা। পরে উপরে তাকিয়ে তাদের চোখে পড়ে বিশাল দেহের অজগর সাপটি। এই খবরে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্কেল এএসপি । উৎসুক জনতা যাতে সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ।

স্থানীয়দের ধারণা গত অক্টোবরে হঠাৎ বন‍্যায় ভারতীয় পানির ঢলে হয়তো অজগর সাপটি ভেসে এসেছিলো।

স্থানীয় বাসিন্দা ইউনুস আলী বলেন, এই এলাকায় আগে এমন সাপ দেখা যায়নি। কয়েক মাস আগে নদী দিয়ে ভুটান থেকে অসংখ্য গাছ ভেসে এসেছিল। সেসব গাছের সাথে সাপটি ভেসে এসে থাকতে পারে। একটি সাপ ধরা পড়েছে। এমন সাপ আরো থাকতে পারে। আমরা আতঙ্কে আছি। আরো অনুসন্ধান করা প্রয়োজন।

ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নিরাপদভাবে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, “অজগর সাপটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা এটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।”

এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

৯ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের হাতে হস্তান্তর

আপডেট সময় ০৬:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫