ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

৪৬তম বিসিএসের দুই প্রার্থীর ফল বাতিল, পাবেন শাস্তিও

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

পরীক্ষায় তালিকাবহির্ভূত অংশগ্রহণের অভিযোগে ৪৬তম বিসিএসের দুই পরীক্ষার্থীর পরীক্ষা ও ফল বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই দুজন বাংলা প্রথমপত্রের পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের প্রকাশিত ফলে অন্তর্ভুক্ত দুই পরীক্ষার্থী বাংলা প্রথমপত্রের (বিষয় কোড-০০১) পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নিয়েছেন। নিয়মভঙ্গ করে তারা বেআইনিভাবে পরীক্ষায় সুবিধা নেওয়ায় এটি কমিশনের নির্ধারিত বিধানের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। সেজন্য রেজিস্ট্রেশন নম্বর ১১০০২৫২৭ এবং ১২০০০১৫১ এর (দুই পরীক্ষার্থীর) পরীক্ষা ও ফল বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি কমিশনের শৃঙ্খলা কমিটিতে পাঠানো হবে।

গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী।

পিএসসি জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন।

এজেএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

৪৬তম বিসিএসের দুই প্রার্থীর ফল বাতিল, পাবেন শাস্তিও

আপডেট সময় ০৭:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫