ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম Logo ধান কাটাকে কেন্দ্র করে চার নারীসহ পাঁচ জনকে কুপিয়ে জখম

আমি মনে করি, মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়: অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাময়িক বিরতি পেরিয়ে নতুন লুকে হাজির হয়েছেন তিনি। ওজন কমিয়ে নিজের পরিবর্তিত রূপে তিনি ইতিমধ্যেই ভক্তদের নজর কাড়তে শুরু করেছেন। পেশাগত জীবন, নতুন সিনেমা ও সোশ্যাল মিডিয়ার নানা বিষয় নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এই সময় অপু বিশ্বাস স্পষ্ট করেছেন, পেশাগত জায়গায় ব্যক্তিজীবন নিয়ে এমন কোনো মন্তব্য করতে চান না, যা বিতর্ক তৈরি করে।

অপু বিশ্বাস জানান, ‘আমি এমন কোনো কথা বলতে চাই না, যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্কের মুখে ফেলবে। মিডিয়ায় এমন কোনো বিষয় আমি উত্থাপন করব না, যা আমার পেশাগত জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

নিজের পরিবর্তিত চেহারার রহস্য নিয়েও নায়িকা বলেন, ‘আমি মনে করি, মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়।

আমি আমার ভক্ত ও ভালোবাসার মানুষদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি।’

অনুষ্ঠানে এক সাংবাদিক অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও তার বাবা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে হেসে অপু বিশ্বাস পাল্টা প্রশ্ন করেন, ‘আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক সত্যিকার অর্থে কেমন, এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে?’

এরপরই ব্যক্তিজীবন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অপু বিশ্বাস। তিনি জানান, শাকিব খান তাঁকে ব্যক্তিজীবনের কথা পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন।

নায়িকা বলেন, ‘আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন (শাকিব খান), উনি একজন স্বনামধন্য অভিনেতা। উনি যখন আপনাদের সামনে আসেন, তখন তিনি তাঁর কাজের জায়গাটায়ই আপনাদের সঙ্গে কথা বলেন। সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে তিনিই বলেছেন যে, “তুমি যখন ক্যামেরার সামনে যাবা, তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। তাই তুমি তোমার প্রফেশনটাকে উপস্থাপন করো, ব্যক্তিজীবনকে নয়।”

জেএএ

২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা

আমি মনে করি, মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়: অপু বিশ্বাস

আপডেট সময় ০৭:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫