ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

বলিউড বাদশা শাহরুখ খানের কলেজ মার্কশিট ভাইরাল!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বলিউডের বাদশা শাহরুখ খান। সিনেপর্দায় তার জাদুতে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। অভিনয়ে আসার আগে পড়াশোনাতেও একই রকম নজরকাড়া ছিলেন তিনি। তার কলেজের মার্কশিট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভক্তরা তা নিয়ে বেশ আলোচনা করছেনর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাল হওয়া মার্কশিটটি ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শাহরুখ খানের দিল্লির হংসরাজ কলেজে অধ্যয়নকালীন সময়ের।
অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের সময়কার এই ফলাফলে চমকে উঠেছেন ভক্তরা। মার্কশিট অনুযায়ী, শাহরুখ খান একাধিক বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন, যা রীতিমতো চোখ ধাঁধানো। অংকে ৭৮ এবং পদার্থবিদ্যায় ৭৮ পেয়েছিলেন। তবে ইংরেজিতে পেয়েছিলেন ৫১।

মার্কশিটে উল্লিখিত তারিখ অনুযায়ী, অভিনেতার জন্ম তারিখ ২ নভেম্বর, ১৯৬৫, যা সম্পূর্ণ সঠিক। একইসঙ্গে বাবার নাম এবং অভিনেতার ছবিও এতে যুক্ত রয়েছে। সব মিলিয়ে, এই মার্কশিটটি যে বলিউড তারকারই, সেই বিষয়ে নিশ্চিত তার অনুরাগীরা।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। সেই বছরই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। তবে রুপোলি পর্দায় আসার আগে তিনি ছোট পর্দায় বেশ কয়েকটি সিরিয়ালেও অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।

জেএএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

বলিউড বাদশা শাহরুখ খানের কলেজ মার্কশিট ভাইরাল!

আপডেট সময় ০৭:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫