ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

পরকীয়া নিয়ে টুইঙ্কলের মন্তব্য, সামাজিক মাধ্যমে বিতর্ক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছে কাজল ও টুইঙ্কলের শো। মাঝেমাঝে এই শোতে দু’জনের নানা মন্তব্যকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। এর মধ্যে সাম্প্রতিককালে এই শোয়ে টুইঙ্কল ও কাজলের যে মন্তব্যকে ঘিরে সবথেকে বেশি বিতর্ক তৈরি হয়েছিল তা হল ‘রাত গ্যায়ি বাত গ্যায়ি’র মতো মন্তব্য।

অক্টোবর মাসে সম্প্রচার হওয়া একটি পর্বে ‘ স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোটখাট ভুল বলে সেসব এড়ানো যায়…!’ স্বামীদের ‘পরকীয়া’ নিয়ে বেফাঁস মন্তব্যে শুরু হয় বিতর্কের ঝড়। এবার সেই বিতর্ক ধামাচাপা দিতেই মুখ খুললেন টুইঙ্কল। কী সাফাই অভিনেত্রীর? টুইঙ্কল বলেন, “এটা এমন কোনও গুরুতর বিষয়ই নয়। এটা নিয়ে অহেতুক এত সমালোচনা হচ্ছে। এটা মজাচ্ছলেই আমরা বলেছিলাম। যদি একবিবাহ বা একজন সঙ্গীকে নিয়েই সকলে সারাজীবন সত্যিই অতিবাহিত করতে পারত তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই ভেবেচিন্তে কথা বলতাম। এটা নিতান্তই রসিকতা ছিল।”

বিতর্কের এখানেই শেষ নয়, এছাড়াও আরও একটি পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানেই প্রশ্ন তোলা হয়, “মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো কোনটা বড় অপরাধ?” তাঁদের এই মন্তব্যে নিয়ে শুরু হয়েছিল তোলপাড়। আমজনতা থেকে বিনোদুনিয়ার বিশিষ্টরা এই মন্তব্যের বিরোধীতা করে বলেছিল ‘ঠকানোর মানে ঠকানোই। তাঁর আলাদা করে কোনও ব্যখ্যা হয় না।

এজেএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

পরকীয়া নিয়ে টুইঙ্কলের মন্তব্য, সামাজিক মাধ্যমে বিতর্ক

আপডেট সময় ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫