ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম Logo ধান কাটাকে কেন্দ্র করে চার নারীসহ পাঁচ জনকে কুপিয়ে জখম

উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

‎কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (১ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।
পরিবার ও স্বজন সুত্রে জানা যায়, নিহত শিশুর মা আলিফকে সকালে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে রেখে কাপড় পরিষ্কারের কাজ করছিলেন। এসময় আলিফ পুকুর পাড়ে বসে খেলা করছিলেন। কিছুক্ষন পর মা আলিফ কে সেখানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে এরই এক পর্যায়ে ওই পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা
শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিষাদ চন্দ্র সরকার জানান, আলিফ নামের শিশুকে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যান।
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।
এএস/

২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা

উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আপডেট সময় ০৭:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫