ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম Logo ধান কাটাকে কেন্দ্র করে চার নারীসহ পাঁচ জনকে কুপিয়ে জখম

‘শিল্পী সমিতিকে আলোকিত করে রেখো’, মুক্তিকে ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। ‘চাঁদের আলো’ সিনেমাতে চিত্রনায়িকার চরিত্রে অনবদ্য অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পান তিনি।

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মুক্তি মন জয় করে নেন দর্শকদের। এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ সিনেমাতেও অভিনয় করেন মুক্তি। এরপর কয়েকটি সিনেমা করার পর আর বড় পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এদিন ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছা সিক্ত হয়েছেন এই নায়িকা।

এদিকে, মা-বোনের জন্য দোয়া চেয়ে ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের ছোট বোন মুক্তি। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। এভাবেই তোমার ভালোবাসা ও নিবেদনে শিল্পী সমিতিকে আলোকিত করে রেখো। তোমার আর মায়ের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া।’

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে থাকলেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদে যুক্ত হওয়ার পর শোবিজে বেশ সরব মুক্তি। ঘুমিয়ে থাকা সমিতিকে চাঙা করেছেন।

অভিনয়ে ফিরবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিন্তু কখনোই অভিনয়ে নিয়মিত ছিলাম না। আমার কাজের সংখ্যাটাও কম। অনেক কাজ করতে হবে এমন কোনো ইচ্ছা ছিল না। ভালো গল্প, চরিত্র ও পরিচালক পেলে আগামীতে হয়তো দেখা যাবে।’

বলা দরকার, বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে মুক্তি। আর আনোয়ারাকে মা বলে সম্বোধন করেন অভিনেতা ডিপজল। সেদিক থেকে মুক্তিকে নিজের ছোট বোন মনে করেন এই অভিনেতা।

এজেএ

২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা

‘শিল্পী সমিতিকে আলোকিত করে রেখো’, মুক্তিকে ডিপজল

আপডেট সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫