ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

আর নেই ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রবিন স্মিথ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৮:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ৬২ টেস্ট ও ৭১ ওয়ানডে ম্যাচ খেলা ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন। সোমবার (১ ডিসেম্বর) ৬২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ তারকার মৃত্যুর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার পরিবার। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

১৯৮৮ সাল থেকে ১৯৯৬; আট বছর আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রবিন স্মিথ। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১৬৭ রানের দুর্দান্ত একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তার সময়কালে যেটি ছিল যেকোনো ইংলিশ ব্যাটারের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।

যেটি তিনি অবসরের পরও ২০ বছর নিজের আয়ত্বে রেখেছিলেন। সব মিলিয়ে রেকর্ডটি তার একান্ত নিজের ছিল ২৩ বছর। ২০১৬ সালে ১৭১ রান করে রেকর্ডটি দখলে নেন অ্যালেক্স হেলস।

সব মিলিয়ে রবিন জাতীয় দলের হয়ে ৬২ টেস্টে ৪৩.৬৭ গড়ে করেছেন ৪২৩৬ রান। যেখানে শতকের সংখ্যা ছিল ৯টি। ৭১ ওয়ানডেতে ৩৯.০১ গড়ে করেছেন ২৪১৯ রান। রবিন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতালেও তার জন্ম ও বেড়ে ওঠা মূলত দক্ষিণ আফ্রিকায়।

জেএএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

আর নেই ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রবিন স্মিথ

আপডেট সময় ০৮:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫