ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

আজারবাইজানের বিপক্ষে মারিয়া মান্দার দুর্দান্ত গোল

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৮:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের বিপক্ষে মাঠে নেমে নতুন অধ্যায় যোগ হয়েছে বাংলাদেশের ফুটবলে। এই প্রথম ইউরোপের কোনো দেশের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও আজারবাইজানের ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলে।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে আজারবাইজানের বিপক্ষে দল সাজিয়েছেন পিটার বাটলার। শুরুর একাদশে ফেরান তহুরা, স্বপ্না ও নবিরনকে। তাতে বাংলাদেশের খেলার ধারও বেড়েছিল আগের ম্যাচের চেয়ে। তবে ফিজিক্যালি অ্যাডভান্টেজে থাকা আজারবাইজানের মেয়েরা লিড নিয়ে নেয় ১৯ মিনিটে।

ডান দিক থেকে স্বপ্না রানী কর্নার এক হাতে ফিস্ট করেছিলেন আজারবাইজানের গোলরক্ষক শারিফোভা আইতাজ। বলটি পেয়ে যান বক্সের মাথায় দাঁড়ানো মারিয়া মান্দা। বলটি থামিয়ে একটু ঘুরে বাম পায়ের দুর্দান্ত এক ভলি নেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।

আজারবাইজানের খেলোয়াড়-কোচ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেন বলটির জালে জড়ানোর দৃশ্য। ৩৪ মিনিটে দেওয়া ওই গোলে আজারবাইজানের বিপক্ষে ম্যাচে ফেরে বাংলাদেশ। এর আগে ১৯ মিনিটে আজারবাইজানের অধিনায়ক জাফারজাদের হেডে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও নবিরন খাতুন।

জেএএ

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

আজারবাইজানের বিপক্ষে মারিয়া মান্দার দুর্দান্ত গোল

আপডেট সময় ০৮:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫