ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ মানববন্ধন

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সোহান মাহমুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)। এ সময় হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত কর্মসূচিতে জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সিটিজেএর সহসভাপতি একেএস রোকন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, আসলাম উদ দৌলা, নূরে আলম সিদ্দিকী আসাদ, সোহান মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত দিনে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। এখন একই কায়দায় হামলা চালানো হচ্ছে। প্রশাসন ব্যবস্থা নেয় না। এ অবস্থা চলতে পারে না। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

গত ২৭ নভেম্বর প্রার্থী বাতিলের দাবিতে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিল করে আশরাফ আলীর সমর্থকরা। মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা সাংবাদিকদের ওপর অতর্কিতে হামলা চালায়। পরিচয় দেওয়ার পরও তারা সাংবাদিকদের মারধর ও লাঞ্ছনা করে।

এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ মানববন্ধন

আপডেট সময় ০৮:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫