ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত Logo ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা করল ফিফা Logo দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি চাইল মঙ্গলবার Logo গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি: কাতারের প্রধানমন্ত্রী Logo পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ৪০ হাজার মানুষের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি Logo আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ Logo পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা Logo লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ Logo ভূমধ্যসাগরে নিখোঁজ রাজৈরের যুবক ছামির শেখ, পরিবারে মাতম

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় অটোচালকসহ আরও ২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন-শিবপুর উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার দিকে শফিক ও রাজ সিএন্ডবি থেকে মোটরসাইকেলযোগে শিবপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিলো। পথে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় পৌঁছালে অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাজ মারা যায়।

গুরুতর আহত অবস্থায় তার বন্ধু শফিক ও সিএনজিচালিত অটোরিকশার চালক রবিউল ইসলামসহ আরও এক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি দ্রুতগতিতে উল্টোপথে আসার সময় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং সিএনজি চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএস/

শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত

আপডেট সময় ০৮:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫