ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ Logo নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Logo চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার

নিবন্ধন পেতে যাচ্ছে আরও ২ রাজনৈতিক দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও দুটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। এর মধ্যে একটি হলো নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অনশন করা তারেক রহমানের ‘আমজনতার দল’ এবং অন্যটি হলো ‘জনতার দল’।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

কয়েক দফা তদন্তের পর নিবন্ধনের শর্ত পূরণ করায় দল দুটিকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আখতার আহমেদ বলেন, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে।

দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, দল দুটির বিষয়ে কারও আপত্তি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আগামীকাল (শুক্রবার) দৈনিক পত্রিকাগুলোতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিবন্ধনের অপেক্ষায় থাকা ‘জনতার দল’-এর চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল এবং মহাসচিব হলেন মো. আযম খান।

এই দুটি দলের নিবন্ধনের মাধ্যমে দেশের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা বাড়বে। এর আগে নতুন দুটি দল ইসির নিবন্ধন পায়, যার একটি হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্যটি জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

এই নতুন দলগুলোর অন্তর্ভুক্তি জাতীয় নির্বাচন প্রক্রিয়াকে আরও বেশি অংশগ্রহণমূলক করবে বলে মনে করা হচ্ছে।

ইউ

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও

নিবন্ধন পেতে যাচ্ছে আরও ২ রাজনৈতিক দল

আপডেট সময় ০১:৫৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫