ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল Logo এনসিপিকে চট্টগ্রাম-৮ আসন ছেড়ে দেওয়ার খবরে জামায়াতের ক্ষোভ

কোরীয় কারখানার এমডি’র বিরুদ্ধে নারী শ্রমিক হেনস্তার অভিযোগ

সাভারের আশুলিয়ায় ‘করমোপ কোম্পানী লিমিটেড’ নামে একটি কোরীয় কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মি. হোং কোরীয় বসের (৫৫) বিরুদ্ধে এক নারী শ্রমিককে গালিগালাজ করাসহ তার গায়ে পানি ভর্তি বোতল নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী নারী শ্রমিক নওসিন আক্তার যুথী (পরিচয়পত্র নং- ৯৭৯) ক্যামেরার সামনে এসব তথ্য দেন। এর আগে গত ২ নভেম্বর আশুলিয়ার বেলমা এলাকার কারখানাটিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, থানায় অভিযোগ দায়েরের কথা জানতে পেরে কারখানা কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেছে।

ভুক্তভোগী নওসিন আক্তার যুথী দীর্ঘ পাঁচ বছর ধরে কারখানাটির ফ্যাক্টরি ১-এ কিউসি (কোয়ালিটি কন্ট্রোল) পদে চাকরি করে আসছেন।

নওসিন আক্তার যুথী অভিযোগ করে বলেন, গত ২ নভেম্বর সকালে তিনি তার নির্ধারিত জায়গায় কাজ করছিলেন। এমন সময় কারখানার এমডি মি. হোং এসে অন্য শ্রমিকের কাজের ভুল তার ওপর চাপিয়ে দিয়ে তাকে গালিগালাজ ও ধমকাতে থাকেন।

তিনি আইটি সেকশনে কর্মরত এরশাদ আলী দেওয়ানকেও গালিগালাজ করেন এবং অফিসের ফাইলপত্র ছুড়ে মারতে থাকেন। একপর্যায়ে মি. হোং ক্ষিপ্ত হয়ে তার (যুথী’র) গায়ে দেড় লিটারের একটি পানি ভর্তি বোতল ছুড়ে মারেন। এতে তিনি প্রচণ্ড আঘাত পান এবং কান্নাকাটি করেন। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও মি. হোং শ্রমিকদের সাথে এমন খারাপ আচরণ করেছেন, কিন্তু চাকরি হারানোর ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।

তিনি নিরুপায় হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার বিষয়টি জানতে পেরে কারখানা কর্তৃপক্ষ তাকে অফিস থেকে বের করে দেয়। একই সাথে, এরশাদ দেওয়ান তাকে সমর্থন দেওয়ায় তাকেও কারখানা থেকে বের করে দেওয়া হয়। ভুক্তভোগী আরও জানান, তাকে যেন কোথাও চাকরি করতে না দেওয়া হয়, সে বিষয়েও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি সুষ্ঠু বিচার পেতে প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

কারখানার এমডি মি. হোং কোরীয়র সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার দোভাষী মন্টীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজে ভুল হওয়ায় স্যার রাগের মুহূর্তে ছিলেন, এ সময়ে যুথী স্যারের সামনে আসলে, স্যারের হাত লেগে বোতল নিচে পড়ে যায়। বোতল তো তার শরীরে লাগেনি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, তবে তখন কোনো ভিডিও ফুটেজ পাননি। তিনি আরও জানান, পরে যদি অফিসের ফুটেজ দেখে সত্যতা পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএস/

জনপ্রিয় সংবাদ

তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস

কোরীয় কারখানার এমডি’র বিরুদ্ধে নারী শ্রমিক হেনস্তার অভিযোগ

আপডেট সময় ০৭:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫