ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির
ঝাড়ু মিছিল ও মানববন্ধন

লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মীরা বিক্ষোভ ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে।

শনিবার( ৬ ডিসেম্বর) সাড়ে তিনটার সময় লালমনিরহাট শহরের মিশন মোর চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ ঝাড়ু মিছিল নিয়ে প্রতিবাদ জানান।

পরিচ্ছন্ন কর্মীরা জানান, সম্প্রতি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় হতে ছয়টি পদে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা হবে মর্মে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪৫ জন হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মী পদে আবেদন করেন। কিন্তু গতকাল শুক্রবার লিখিত পরীক্ষা নেয়া হলে একজনও হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মী উত্তীর্ণ হয়নি বলে অভিযোগ করা হয়।

অর্থের বিনিময়ে অন্য সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মী নেয়া হচ্ছে বলে জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। মানববন্ধনে অভিযোগ করেন এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে হরিজন সম্প্রদায়ের শিক্ষিত বেকার যুবকদের চাকরি দেওয়া হোক।

মানববন্ধন ও বিক্ষোভ ঝাড়ু মিছিলে হরিজন সম্প্রদায়ের নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে জেলা প্রশাসকের কোন মন্তব্য পাওয়া যায়নি।

ইউ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ঝাড়ু মিছিল ও মানববন্ধন

লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ

আপডেট সময় ০১:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫