ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির Logo সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল
সালাহউদ্দিন আহমদ বললেন

আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এদেশের মানুষের মুক্তির সনদ, গণতন্ত্রের মুক্তির সনদ বাংলাদেশের অধিকার বাস্তবায়নের সনদ।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় মহিলা তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনের আগে কক্সবাজার-১ আসনে নিজ নির্বাচনী এলাকায় এটি ছিল দিনের দ্বিতীয় বড় সমাবেশ।

সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন। জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। তারা নিজেরাই ভোটাধিকার পাহারা দেবেন। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না—এবার তা ফিরে এসেছে।’

তিনি বলেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণঅভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।

তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি। পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, শান্তি চায়। বিএনপি জনগণের কাছে যে ইশতেহার দেবে, সেটিই হবে বাস্তবসম্মত, জনমুখী ও পরিবর্তনের অঙ্গীকার।

বক্তব্যের এক পর্যায়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনাদের একটি ভোটই পারে দেশের ভাগ্য বদলে দিতে। আমার নেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।

কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে—আমরা ক্ষমতায় গেলে দেশে সমৃদ্ধি, শান্তি ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা হবে।’

তিনি দাবি করেন- বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি, প্রশাসন ও ন্যায়বিচারে যে বিপর্যয় তৈরি হয়েছে, তা পুনর্গঠন করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার নারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন

ইউ

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

সালাহউদ্দিন আহমদ বললেন

আগামী নির্বাচনী ইশতেহার হবে মানুষের মুক্তির সনদ

আপডেট সময় ০১:১৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫