বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স।
আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার অনুমতি চেয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এই তথ্য জানা গেছে।
অনুমতি পেলে ঢাকায় এসে সবকিছু ঠিকঠাক থাকলে পরদিন ১০ ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সেই আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জাতীয় রাজনীতির এই নেত্রীর জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য বিদেশ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি এখন চলছে।
প্রসঙ্গত, খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিতে কাতার সরকারের পক্ষ থেকে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল।
তবে কারিগরি ত্রুটির কারণে সেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে না পারায় দেশটির সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
এই জটিলতাগুলোর কারণে তার শারীরিক অবস্থা এখন উদ্বেগজনক এবং দেশের চিকিৎসকরা তাকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এখন সারাদেশের মানুষের দৃষ্টি রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের দিকে এবং চূড়ান্তভাবে খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময়ের দিকে।
ইউ

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
ডেসটিনি প্রতিবেদক 






















