ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা Logo ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের Logo তিন শিক্ষার্থীর রিটে স্থগিত শাকসু নির্বাচন, উত্তাল ক্যাম্পাস Logo ভোটের আগে চাঙা রেমিট্যান্স, ১৮ দিনে এলো দুই বিলিয়ন ডলার Logo পাকিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল চীন-আফগানিস্তান-তাজিকিস্তানও Logo পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি Logo চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত Logo অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা Logo গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা Logo আমির হামজার সমর্থনে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা আমির
টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু

দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে টিসিবির মাধ্যমে স্থানীয় চিনি বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (৬ ডিসেম্বর) নাটোরের উত্তরা গণভবনের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি নাটোর সুগার মিলস লিমিটেড পরিদর্শন করেন।

শিল্প উপদেষ্টা বলেন, ‘টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলগুলোতে জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে এরপর অন্য সিদ্ধান্ত।’

চিনিকলগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আদিলুর রহমান খান বলেন, ‘শুধু ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই।

আমরা সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে চিনিকলগুলো দেশের চাহিদার খুব সামান্য অংশই পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।’

এর আগে উপদেষ্টা উত্তরা গণভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রাশিদুল হাসান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব এবং নাটোর সুগার মিলস লিমিটেডের এমডি মো. আখলাছুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউ

জনপ্রিয় সংবাদ

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু

দেশীয় চিনির মজুত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

আপডেট সময় ০২:২২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫